সিলেটে বিএমএসএফ’র সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত 

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ , ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম আমির হোসাইন, পটুয়াখালী: পূণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ:) মাজার জেয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র দু’দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ:) মাজার জিয়ারত ও শহীদ সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দু’দিনব্যাপী আয়োজনে শোভাযাত্রা ও সাংবাদিকদের মিলনমেলার শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল হাকিম রানা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি যোসেফ চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি মোফাজ্জেল হোসেন, জাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহ সম্পাদক এম আমির হোসাইন সহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

সমাবেশে সারাদেশের সাংবাদিকদের রুটি-রুজি ও স্বাধীন মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠাসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণের দাবি জানানো হয়। এতে বিএমএসএফের ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার গুরুত্বারোপ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সমাবেশে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কর্মরত মিডিয়াকর্মী ও বিএমএসএফ নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। সন্ধ্যা ৬টায় মুসলিম সাহিত্য সংসদ অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার সকালে ১৪ দফা দাবি আদায়ে বাকি ৭ বিভাগে সমাবেশের ঘোষণা করা হবে।