সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বেতন,ফিস,চার্জ আদায়ের লক্ষ্যে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ , ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সোনালী ব্যাংক পিএলসি এর সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) সেবার গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থীদের অনলাইন বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিবিধ ফি/চার্জ আদায় কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোনালী ব্যাংক পিএলসি, গোয়াইনঘাট শাখা সিলেট এর আয়োজনে ২৭ জুলাই সোমবার গোয়াইনঘাট সরকারি কলেজের সেমিনার কক্ষে এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, সিলেট অঞ্চলের সোনালী ব্যাংক পিএলসি র ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য ।

এছাড়াও গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপনকৃষ্ণ দেবসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সিলেটের প্রিন্সিপাল অফিসার সুমন কান্তি দাস সহ গোয়াইনঘাট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূচনা বক্তব্যে সোনালী ব্যাংক পিএলসি, গোয়াইনঘাট শাখার শাখা প্রধান সুদীপ্ত চন্দ্র দাস বলেন, সোনালী ব্যাংকের বর্তমান স্লোগান বিশ্বস্ত ও স্মার্ট। এরই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক পিএলসি ডিজিটালাইজেশানে ব্যাপক অগ্রগতি লাভ করেছে।

এসপিজি চুক্তির মাধ্যমে যেকোন ছাত্র-ছাত্রী / অভিভাবক ঘরে বসে যখন তখন যেকোন দিন যেকোন পদ্ধতিতে পেমেন্ট (নগদ, বিকাশ, সোনালী-ই-ওয়ালেট রকেট, ভিসা কার্ডের মাধ্যমে নির্দিষ্ট স্টুডেন্ট আইডিতে যাবতীয় পাওনাদি পরিশোধ করতে পারবে।

এতে কলেজ কর্তৃপক্ষের এ সংক্রান্ত ঝামেলাগুলো আর পাহাতে হবে না। অর্থাৎ ক্যাশ ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজগুলো কলেজ প্রশাসনকে আর করতে হবে না। ফলে তাদের শ্রম, সময় সাশ্রয় হবে।

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব হিমাংশু আচার্য্য বলেন, আজ শুধু চুক্তিপত্র সম্পাদন। আশা করি ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ইচ্ছা শক্তি দিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য আমরা কাজ করবো।

সোনালী ব্যাংক আস্থার ব্যাংক। দিন যাচ্ছে মানুষের আস্থা আরো বাড়ছে। সোনালী ব্যাংক ডিজিটাল সেবায় আরো এগিয়ে যাচ্ছে। এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সাথে সোনালী ব্যাংকের সম্পর্ক আরো জোরদার হবে।

স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খুলে সুবিধা বাড়বে। এই একাউন্ট সারা জীবন ব্যবহার করা সম্ভব হবে। এমনকি চাকুরী জীবন শেষ করে পেনশন সুবিধাও এই একাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবে।

সভায় সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ব্যাংক কর্তৃপক্ষ ও উপস্থিত কলেজ শিক্ষক পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহযোগিতা কামনা করেছেন।

চুক্তিপত্র সম্পাদন অনুষ্ঠানে কলেজের পক্ষে স্বাক্ষর করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে হিমাংশু আচার্য্য, ডেপুটি জেনারেল ম্যানেজার, প্রিন্সিপাল অফিস, সিলেট।

মন্তব্য লিখুন

আরও খবর