
স্বর্প দংশনে নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ বিভাগের ছাত্রী এনি রায় মারা গিয়েছে। সে সদরের মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের বিশংকর রায়ের কন্যা।
সোমবার (৭ অক্টোবর) ভোর রাতে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহতের কাকা শিক্ষক স্বপন রায় জানান, ভাইজি এনি রোববার রাতে খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত ১২ টার দিকে এনি বিছানা থেকে জেগে ওঠে বাবা-মাকে বলে তাকে কিছুতে কামড়িয়েছে এবং জ্বালা-যন্ত্রনা করছে।
এক পর্যায়ে বিছানার চাদর ও তোষক সরানোর সময় একটি বিষধর সাপ দেখা যায়। পরে সাপের ছবিসহ তার ২ টার দিকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। রাত ৪ টার দিকে পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী বলেন, রোগিকে হাসপাতালে আনতে অনেক দেরী হয়ে গেছে। আমরা এন্টি ভেনমসহ সমস্ত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...