
নড়াইলের লোহাগড়া উপজেলায় হারুন মোল্যা (৪৩) ও তার স্ত্রী আদুরি বেগম (৩০) নামে দুইজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদ পেয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে অভিযান চালায়।
অভিযানে ওই গ্রামের হারুন মোল্যার বাড়ি থেকে ইয়াবাসহ হারুন মোল্যা ও তার স্ত্রী আদুরী বেগমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়। এরপর তাদের লোহাগড়া থানায় হস্তান্তর করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...