স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে সোনাইমুড়ীতে আলোচনা ও র‍্যালি

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোহাম্মদ নজরুল ইসলাম এরশাদ নোয়াখালীঃ নোয়াখালী সোনাইমুড়ীতে জুলাই’২৪ বিপ্লব ও হাজারো শহীদের রক্ত শ্রোত প্রবাহে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তিতে মঙ্গলবার ৫ই আগষ্ট’২৫ সোনাইমুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জামায়াতে ইসলামী সোনাইমুড়ী শাখা কর্তৃক পৃথক পৃথক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সোনাইমুড়ী রেলওয়ে ষ্টেশন পার্কিং মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোনাইমুড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক আনোয়ারুল হক কামালের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা,নোয়াখালী—১, (সোনাইমুড়ী—চাটখিল)আসনের গণমানুষের নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যরিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন,সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল,সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সম্পাদক কুতুব উদ্দিন সানি,পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোতাহের হোসেন মানিক,সাধারন সম্পাদক রেজায়ের রাব্বি (মাহবুব),উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুদ আলম(ফরহাদ),উপজেলা যুবদল সভাপতি ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন,সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ সাহা।

সদস্য সচিব তাজুল ইসলাম (চৌধুরী),পৌর যুব দল যুগ্ন আহ্বায়ক মোস্তফা মিল্টন সহ বিএনপি,যুবদল,ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে হাজারো নেতাকর্মী,সমর্থকদের এক বিশাল বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।

একই দিন বিকাল ৩ ঘটিকায় সোনাইমুড়ী—বাইপাস চত্বরে সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী—১ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মামুনুর রশিদের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি হানিফ মোল্লার সভাপতিত্বে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আবু সায়েদ,সোনাইমুড়ী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দিন সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।