• দেশজুড়ে প্রধান সংবাদ
  • ​স্মার্ট ও বাসযোগ্য বেনাপোল গড়ার অঙ্গীকার নিয়ে ২নং ওয়ার্ডে ইমদাদের নির্বাচনী প্রচারনা

​স্মার্ট ও বাসযোগ্য বেনাপোল গড়ার অঙ্গীকার নিয়ে ২নং ওয়ার্ডে ইমদাদের নির্বাচনী প্রচারনা

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ , ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- দেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক সীমান্ত শহর বেনাপোলকে একটি আধুনিক, উন্নত ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।

​পৌরবাসীর উদ্দেশ্যে প্রকাশিত এক নির্বাচনী লিফলেটে তিনি সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার ও মৌলিক সুবিধাসমূহ সুনিশ্চিত করার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন।

ধারাবাহিকভাবে আজ নির্বাচনী প্রচারনার অভিযান ছিল বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ড(নামাজগ্রাম+দূর্গাপুর)। ১৮ আগষ্ট, মঙ্গলবার সকালে ঐ এলাকা ঘুরে দেখা গেল এ দৃশ্য।

প্রচারনার এক ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন,
দেশের সীমান্ত প্রবেশদ্বার হওয়ায় বেনাপোলের ওপর ভিত্তি করে পুরো দেশের একটি প্রতিচ্ছবি ফুটে ওঠে।

অতীতের নানাবিধ সংকট ও নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে শহরের ঐতিহ্য ফিরিয়ে আনাই তাঁর মূল উদ্দেশ্য। নিজেকে পৌরবাসীর “সাধারণ সেবক বা খাদেম” উল্লেখ করে তিনি সকল নাগরিককে একটি সুশাসিত ও আধুনিক নগর গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
​
তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকারে নাগরিক সেবা ও ভৌত অবকাঠামোর আমূল পরিবর্তনের জন্য বেশ কিছু অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন:
​* মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আধুনিকমানের হাসপাতাল স্থাপন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষার বিস্তার।
​* সমগ্র বেনাপোল পৌর এলাকাকে সিসিটিভি (CCTV) ক্যামেরার আওতাভুক্ত করা এবং সন্ত্রাস ও মাদকমুক্ত পরিচ্ছন্ন পৌরসভা গঠন।
*বেনাপোলের হাওড় অবৈধ দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনমূলক আধুনিক লেক স্থাপন, নাগরিকদের বিনোদনের জন্য আধুনিক পৌরপার্ক নির্মাণ এবং উন্নতমানের স্টেডিয়াম ও একাডেমি স্থাপন।
​* পরিকল্পিত ভূগর্ভস্থ (Underground) ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশন নিশ্চিত করা, সুপেয় পানি সরবরাহ ও আধুনিক বাজার ব্যবস্থা গড়ে তোলা।
​*নারী ক্ষমতায়ন, দল-মত নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের পাশাপাশি দুঃস্থ, অসহায় ও ভাসমান মানুষদের জন্য আবাসন প্রকল্পের উদ্যোগ।
• বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল নির্মানের পরিকল্পনা।

তিনি বলেন, বেনাপোল পৌরসভার আস্থা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। সীমান্ত শহরের ঐতিহ্য পুনরুদ্ধার ও আধুনিকায়নে তিনি পৌরবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

​২নং ওয়ার্ড(নামাজগ্রাম+দূর্গাপূর) আজ ছিল প্রথম দিন। যুবদল নেতা ইমদাদের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অন্যতম জনপ্রিয় নেতা ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী প্রচারণায় মুখর এখন বেনাপোলের অলিগলি। সকাল থেকেই ইমদাদুল হক ইমদাদ তার কর্মী-সমর্থকদের নিয়ে বেনাপোল পৌর এলাকার ২নং ওয়ার্ডে (নামাজগ্রাম ও দুর্গাপুর) ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।

যুবদল নেতা ইমদাদ ২নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করছেন। নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তার এই গণসংযোগকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​প্রচারণাকালে সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ইমদাদুল হক ইমদাদকে স্বাগত জানান। বয়স্ক ব্যক্তিরা তাকে বুকে জড়িয়ে ধরে দোয়া করেন, আর তরুণরা তার সমর্থনে স্লোগান দেয়। ভোটারদের এই অভূতপূর্ব সাড়ায় ২নং ওয়ার্ড যেন এক উৎসবমুখর এলাকায় পরিণত হয়।

​গণসংযোগকালে সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি এই এলাকারই সন্তান। মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে এবং পৌরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করতেই আমি মেয়র পদে নির্বাচন করছি। ২নং ওয়ার্ডের জনগণ যে ভালোবাসা ও সমর্থন আজ আমাকে দেখিয়েছেন, তাতে আমি অভিভূত। আমি বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।”

২নং ওয়ার্ডের এই গণসংযোগ পৌর নির্বাচনের মাঠে ইমদাদুল হক ইমদাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

​তার এই প্রচারণায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর মধ্যে রয়েছেন- বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি- জনাব মো. শাহাবুদ্দিন,সহ-সভাপতি- শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক- জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক -শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক- আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক- জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য- মফিজুর রহমান সদস্য- অজয় পাল সদস্য- হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য- লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক- রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য- মহাসিন আলম, যুবনেতা- রেজাউল ইসলাম রেজা, যুবনেতা মনির হোসেন, শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিকদল সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর