
মাসুদ রেজা শিশির : ‘এসো সবাই মিলে করি ঈদ আনন্দ’ শ্লোগানকে সামনে রেখেরাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর জাগো সমাজকল্যাণ সংগঠনের আয়োজনে শতাধিক মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করেছেন। রবিবার সকাল ১০ টায় শতবর্ষী ঐতিহ্যবাহী হাবাসপুর কে, রাজ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
আর্থিক ভাবে অস্বচ্ছল এমন প্রায় ৯০ টি পরিবারের মধ্যে চাল, তেল, চিনি, সেমাই, সাবানসহ ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্যাকেট করে বিতরণ করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জাগো সমাজকল্যাণ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ মানিক হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBAIS বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আলমগীর হোসেন, সভাপতিত্ব করেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ ওবায়দুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল এর হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিপন আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকোটেক্স গ্রুপের হেড অব ডাইং-ফিনিশিং ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম, আতিয়ার রহমান, আব্দুল্লাহ আল মতি, আব্দুল খালেক, আমির হোসেন, জামাল হোসেনসহ আরও অনেকেই। অনুষ্ঠানের কাজে সার্বিক সহযোগিতা করে আহসানুল সানী বাঁধন, সাগর হোসেন, মেহেদি হাসান, আশরাফুল ইসলাম, সুলতান, রাসেল, মিজানসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে উপস্থিত সবাই জাগো সমাজকল্যাণ সংগঠনের সামাজিক ও মানবিক কাজের সাথে একাত্মতা পোষণ করেন ও সার্বিক সহায়তাদানের প্রতিশ্রুতি প্রদান করেন।
উপহারগ্রহীতাগণ সংগঠনের মানবিক এ কাজের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন। দির্ঘ দিন ধরে এই সংগঠন এলাকায় শিক্ষা সাংস্কৃতিক ও সমাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...