• দেশজুড়ে প্রধান সংবাদ
  • ​হাসিনাসহ দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিশাল গণসমাবেশ

​হাসিনাসহ দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিশাল গণসমাবেশ

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ , ২৫ জুলাই ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো. সাহিদুল ইসলাম শাহীনঃ- ​গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে যশোর শহরে এক উত্তাল জনসমুদ্র ও বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুলাই যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের চৌরাস্তা মোড়ে এই গণসমাবেশের আয়োজন করা হয়।

​সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই যশোরের ৮টি উপজেলা এবং শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ নারী-পুরুষের ঢল নামে। সরেজমিনে দেখা যায়, পুরো চৌরাস্তা মোড় এবং আশপাশের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়।

​অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এমপি। সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম জিলানী এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: শামীম ফয়সাল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রাশেদুজ্জামান সাগর।

​সমাবেশে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। তিনি তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক ও রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ভয়াবহ সেই আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এবং বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

তিনি স্মরণ করিয়ে দেন যে, বৈষম্যবিরোধী সেই ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে অসংখ্য নিরীহ মানুষ ও শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ গুরুতর আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই রক্তের ঋণ পরিশোধ করতে হলে এই গণহত্যার মূল হোতা শেখ হাসিনাসহ তার দোসরদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।”

​তিনি আরো উল্লেখ করেন যে, ছাত্র-জনতার আত্মত্যাগের ধারাবাহিকতায় গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল জনমতে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। জনগণের সরকার হিসেবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জুলাই-আগস্ট গণহত্যার বিচার সুনিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
​
​চৌরাস্তা মোড়ের স্মরণকালের এই গণসমাবেশ শেষে একটি বিশাল ও সুসংগঠিত বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হাজার হাজার নেতাকর্মীর কণ্ঠে শেখ হাসিনাসহ সকল অপরাধীর গ্রেফতার ও বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান প্রতিধ্বনিত হয়, যা পুরো যশোর শহরকে প্রকম্পিত করে তোলে।

মন্তব্য লিখুন

আরও খবর