
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী কৃষি অফিসের উদ্যোগে স্থানীয় অধিবাসীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তার পাশে বিলুপ্তপ্রায় ডাল জাতীয় শস্য অড়হর ডালের বীজ বপন কর্মসুচী উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। উদ্বোধনী দিনে উপজেলার মরিচপূরান রোড ও পৌরসভা বাইপাস রোডের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকায় অড়হর ডালের বীজ বপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান ইমরান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফুল ইসলাম খান ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক আহসানসহ অন্যান্য কর্মকর্তাগন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, ডাল জাতীয় শস্য অড়হর এখন প্রায় বিলুপ্তির পথে। তাই এই ডালকে রক্ষা করতে উপজেলা কৃষি অফিস উদ্যোগ গ্রহন করেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার প্রায় ৫ কিলোমিটার রাস্তার পাশে এর বীজ বপন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ৩৭ কিলোমিটার রাস্তার পাশে অড়হর ডালের বীজ বপন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...