অসুস্থ শাহাবুদ্দিনের বাসায় গিয়ে খোঁজ নিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 days আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- ​বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদের খোঁজ নিতে তার বাসভবনে যান। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাসভবনে গিয়ে তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

​জানা গেছে, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন ও বিশ্রামে রয়েছেন। এই কঠিন সময়ে বিএনপির এই জনপ্রিয় নেতা তার প্রতি সমবেদনা ও সহযোগিতা জানাতে ছুটে যান তার বাসায়।

​সে সময় আবু তাহের ভারত শুধু সাংবাদিক শাহাবুদ্দিনের পাশে বসেই থাকেননি, বরং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি সাংবাদিক শাহাবুদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

​এ সময় আবু তাহের ভারত বলেন, ‘সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ একজন দায়িত্বশীল সাংবাদিক। তার দ্রুত সুস্থতা আমাদের সবার কামনা। এই কঠিন সময়ে বিএনপির প্রতিটি নেতাকর্মী তার পাশে আছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি।’

এ সময় বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর শেখ, ইসহাক মেম্বার, নামাজগ্রাম ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ার আলী, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মো. তবিবুর রহমান তবি, ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন হোসেন, বিএনপি নেতা মিন্টু, জুয়েল, সাংবাদিক মশিয়ার, ফারুক হোসেন, পৌর নেতা স্বপন হোসেন, নাজমুল হোসেন, কামরুল, সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​পরিবার সূত্রে জানা গেছে, সাংবাদিক শাহাবুদ্দিনের ছোট ভাই আবু সাঈদও একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। পুরো পরিবারের ওপর দিয়ে বয়ে যাওয়া এই কঠিন সময়ে আবু তাহের ভারতের আগমনে পরিবারের সদস্যদেরকে অনুপ্রাণিত করেছে।

মন্তব্য লিখুন

আরও খবর