
মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ওয়াই হাফিজিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির প্রথম সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাদ্রাসার হলরুমে এ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তোফায়েল আহমেদ।
সহকারী শিক্ষক রাহাত কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজঘাট আলীম মাদ্রাসার অধ্যক্ষ আশরাফুল আলম, হাসিনা সাহিদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম, পুবাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাফায়েত আহমেদ, রওশন ইজদানী একাডেমির এডহক কমিটির সভাপতি রাজিব তালুকদার, রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, গড়াডোবা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, ছাত্রদলের সভাপতি আহসান হাবিব বাবুল প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. ইকবাল হোসেন বলেন, “ওয়াই হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে নবগঠিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে।
মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ গঠনের পাশাপাশি একটি সুন্দর, সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাটিকে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, কমিটির দায়িত্বকে আমি সম্মানের পাশাপাশি একটি বড় আমানত হিসেবে দেখছি। সবার পরামর্শ ও সহযোগিতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...