আগামীকাল শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী প্রচারণার সময় দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল রোববার জামায়াতের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে জামায়াতের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

বিক্ষোভ মিছিলটি বিকাল ৪ টায় শহরের খোয়ারপাড় মোড় থেকে শুরু হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হবে। এরপর সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।

মন্তব্য লিখুন

আরও খবর