• রংপুর শীর্ষ সংবাদ
  • আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ

আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

বাবুল রহমান রবিন,গাইবান্ধাঃ ভূমি নিবন্ধন কার্যক্রম আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলার দলিল লেখকরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা তাদের দাবি তুলে ধরেন।

সমাবেশে বক্তারা বলেন, ভূমি নিবন্ধন কার্যক্রম আধুনিকায়নের উদ্যোগকে তারা স্বাগত জানান। তবে আধুনিক প্রযুক্তি চালুর অজুহাতে দীর্ঘদিন ধরে এই পেশায় নিয়োজিত দলিল লেখকদের কর্মক্ষেত্র থেকে বাদ দেওয়ার যে কোনো উদ্যোগ অগ্রহণযোগ্য,এতে হাজারো দলিল লেখক ও তাদের পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা বলেন, দেশের ভূমি নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করা হলেও দলিল লেখকদের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে সেই ব্যবস্থার সঙ্গে সমন্বয় করতে হবে।

তাদের বাদ দিয়ে নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ থেকে দলিল লেখকদের পেশাগত অধিকার, কর্মসংস্থান ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করে ভূমি নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানা নো হয়।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দলিল লেখকদের স্বার্থ সংরক্ষণ করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের আহ্বান জানান বক্তারা।

মন্তব্য লিখুন

আরও খবর