
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বাংলাদেশ জাতীয় সংসদের ৮৫,যশোর-১ শার্শা আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দীনের মালিকানাধীন আফিল ব্রিডার ফার্ম লিমিটেড কর্তৃক অবৈধভাবে দখল করা সরকারের ৪১.৯৬ একর (খাস ৩৯.৩৯ একর ও ভিপি ক তফসিলভুক্ত ২.৫৭ একর) জমি দখলমুক্ত করলো শার্শা উপজেলা ভূমি কার্যালয়।
শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান,তার ফেইসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার(১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি পুনরুদ্ধার অভিযান পরিচালনা করে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা মৌজায় আফিল ব্রিডার ফার্ম কর্তৃক অবৈধ ভাবে দথল করা উপরিল্লিখিত ৪১.৯৬ একর জমি ১৫০ টি বাশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে দখলমুক্ত করা হয়।
অত্যান্ত দক্ষতার সাথে এ কাজ পরিচালনা করেছেন-নুসরাত ইয়াসমিন(সহকারী কমিশনার,ভূমি,শার্শা উপজেলা,যশোর)। দিনব্যাপি বিশাল এ কাজে তাকে সহায়তা করেন ভূমি কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...