
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠ থেকে সরিষা ফসল বহনে আদি বাহন ঘোড়গাড়ি ( ঘোড়াগাড়ি ) খাটছে। জীবন ও জীবিকায় এরা ঘোড়গাড়ি নিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে সুজা এলাকায় এসেছেন। এরই মধ্যে প্রায় বিশ জন ঘোড়গাড়ি নিয়ে এসেছেন। ঘোড়গাড়ি খাটিয়ে আয়ের টাকায় এদের জীবন বলতে সংসার চলে।
উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের সবচেয়ে বেশী পরিমাণ আবাদী জমি সুজা মাঠ এলাকায় বলে এলাকার কৃষকদের কাছ থেকে জানা গেছে। বিগত বছরগুলোর মতো এবারেও সুজার শত শত বিঘা জমিতে সরিষা ফসলের আবাদ হয়েছে। গত দিন তিনেক হলো এলাকার মাঠ থেকে পাকা সরিষা ফসল তোলা শুরু হয়েছে।
গতকাল রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে সুজা এলাকায় আবাদী মাঠ থেকে ঘোড়গাড়িতে সরিষা ফসল বোঝাই দিয়ে কৃষকদের উঠোন আঙ্গিনায় নিয়ে যাওয়া হচ্ছে। সুজা মধ্য মাঠ থেকে তিনটি ঘোড়গাড়িতে সরিষা ফসল বোঝাই দিয়ে কৃষক সোলায়মান সরকারের উঠোন আঙ্গিনায় নিতে দেখা গেছে। গত চারদিন আগে পাবনা জেলা অঞ্চল থেকে ঘোড়গাড়ি নিয়ে এরা তিনজন সুজা গ্রামে এসেছেন।
এদের একজন আজিম পাবনার নাজিরপুর থেকে ঘোড়গাড়ি নিয়ে এসেছেন। তিনি ঘোড়গাড়ি খাটিয়ে আয়ের টাকায় সংসার চালান বলে জানান। গত কয়েক বছর হলো সুজা এলাকায় সরিষা ফসল বহনে আদি বাহন ঘোড়গাড়ি নিয়ে আসেন। তিনি বলেন এক বিঘা জমির সরিষা ফসল মাঠ থেকে ঘোড়গাড়িতে করে বয়ে কৃষকদের উঠোন আঙ্গিনায় নিতে এখন এক হাজার টাকা করে নিচ্ছেন।
এরা তিন থেকে চারজনে দলবেধে ঘোড়গাড়িতে সরিষা বয়ে নেন বলে জানানো হয়। পুরোপুরি সরিষা তোলা শুরু হলে ভোর সকাল থেকে শেষ বিকেল অবধি সরিষা ফসল বহনে ব্যস্ত থাকতে হয়। তিনি আরো বলেন এখন সরিষা ফসল বহনে ঘোড়গাড়ি নিয়ে এসেছেন।
আবার ধান কাটা কালে ও অন্যান্য ফসল মাঠ থেকে বহনে ঘোড়গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় যান। জীবন ও জীবিকায় যেখানে কাজ সেখানই ঘোড়গাড়ি নিয়ে ছুটে চলেন। তার সাথে পাবনা জেলা অঞ্চল থেকে আরো আঠারো থেকে বিশ জন ঘোড়গাড়ি নিয়ে এসেছেন। এদের দুজন হলেন লোকমান হোসেন , মনি মিয়া।
সুজা গ্রামের কৃষক সোলায়মান সরকার প্রায় সাত বিঘা জমিতে টরি ৭ জাতের সরিষা ফসলের আবাদ করেছেন। গত শনিবার ( ১ ফেব্রুয়ারী ) থেকে সরিষা তোলা শুরু করেছেন। এলাকার দিন হাজিরায় মজুরেরা জমি থেকে সরিষা তুলে রাখছেন। তার জমির সরিষা তিন জন ঘোড়গাড়িতে করে বিঘা প্রতি এক হাজার টাকা চুক্তিতে বাড়ীর উঠোন আঙ্গিনায় বয়ে দিচ্ছেন।
তিনি বলেন ঘোড়গাড়িতে সরিষা বয়ে নিতে খরচ কম আর বেশ সুবিধা হচ্ছে। সরিষা ফসল তোলার পর সেসব জমিতে বোরো ( ইরি ) ধান আবাদ করবেন। সুজা এলাকায় আসা ঘোড়গাড়ি চালক মালিকেরা দিনভর মাঠে খেটে সুজা বাজারের কাছাকাছিতে রাতে থাকছেন।
প্রতিবেদককে জানানো হয় আগামী দিন পাচেকের মধ্যে বিভিন্ন এলাকা থেকে ঘোড়গাড়ি নিয়ে পঞ্চাশ জনের বেশী সরিষা ফসল বহনে সুজা এলাকায় আসবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...