
মজিবুর রহমান: নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, কন্যাশিশুরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের মেধা ও প্রতিভা বিকাশের সমান সুযোগ দিতে হবে।
আজকের কন্যাশিশুরাই আগামী দিনের দেশ গড়ার অন্যতম কারিগর হবে। জাতীয় কন্যা দিবস উপলক্ষে সোমবার ( ১২ অক্টোবর) কেন্দুয়া উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন তিনি ।
তিনি আরও বলেন, একটা সময়ে মেয়েদের ওপর এসিড নিক্ষেপের ঘটনা হতো। তখনকার প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ ভূমিকায় এসিড নিক্ষেপ ঘটনা রোধ করতে সক্ষম হয়েছিলেন।
পরিবার, সমাজ ও রাষ্ট্র সম্মিলিতভাবে কাজ করলে বাল্যবিবাহ, নারীনির্যাতন ও বৈষম্য প্রতিরোধ করা সম্ভব হবে।
কন্যাশিশুরা যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
জাতীয় কন্যা দিবসে তিনি সব কন্যাশিশুর উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবন ও সাফল্য কামনা করে তিনি বলেন, অর্থের অভাবে কারোর লেখা পড়া বন্ধ হতে দেব না। কারোর যদি সহযোগিতার প্রয়োজন হলে আমাকে জানাবেন।
ইউএনও সানজিদা চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালী, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...