
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম মিঞা নতুন দায়িত্বে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগদান করছেন। এর আগে তিনি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনের একজন দক্ষ, শান্ত স্বভাবের ও মানবিক কর্মকর্তা হিসেবে তিনি নিজ কর্মদক্ষতায় বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছেন।
কমলগঞ্জে ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে জাহিদুল ইসলাম মিঞা উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা, আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখেন। বিশেষ করে করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের সহায়তা, ত্রাণ কার্যক্রম তদারকি এবং শিক্ষা-সংস্কৃতি সংশ্লিষ্ট উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ কমলগঞ্জের মানুষের মনে গভীর দাগ কেটে গেছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার কারণে তিনি কমলগঞ্জবাসীর কাছে “ভালো মনের মানুষ” হিসেবে পরিচিত ছিলেন। তার আন্তরিকতা, সহজ-সরল আচরণ ও দায়িত্বশীলতার কারণে অনেকেই আজও তাকে স্মরণ করেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগদানের খবরে কমলগঞ্জ উপজেলার পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা ও ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্যের কামনা।
স্থানীয়রা বলেন, “কমলগঞ্জের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইউএনও জাহিদুল ইসলামের ভূমিকা অনন্য। তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, মানুষের প্রতি তার মানবিকতা তাকে আলাদা করে রেখেছে।”
প্রশাসন ও উন্নয়ন অঙ্গনে দায়িত্বশীলতার সাথে অগ্রযাত্রায় তিনি যেন আরও সফল হোন—এ কামনা জানিয়েছেন কমলগঞ্জবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...