
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কানিহাটি চা বাগানে ১৪ বছরের এক কিশোরীকে (ছদ্মনাম: মানসি) ধর্ষণের অভিযোগ উঠেছে একই বাগানের শ্রমিক আপন মৃধার বিরুদ্ধে। গত ৬ মাস আগে ঘটেছে এই ঘটনাটি। কিশোরীটি বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট কিশোরীর গর্ভের সন্তান নষ্ট করতে স্থানীয় জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষয়টি প্রকাশ পায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আপন মৃধা কানিহাটি চা বাগানের লালবাহাদুরের ছেলে। সে বাগানে প্রভাবশালী হওয়ায় কিশোরীর পরিবার ভয়-আতঙ্কে রয়েছে এবং আইনের আশ্রয় নিতে সাহস পাচ্ছে না। বুধবার (২৭ আগস্ট) কানিহাটি চা বাগানে গেলে স্থানীয় চা শ্রমিকরা জানান, পরিবারটি অসহায় হওয়ায় ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
কিশোরীর বাবা শিবু রিকিয়াশন জানান, “আমরা কোনো আইনি পদক্ষেপ নিতে চাই না। ভগবানই বিচার করবেন। বিষয়টি জানাজানি হলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না।”
এদিকে অভিযুক্ত আপন মৃধার পরিবারের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহন লাল রবিদাস বলেন, “আমি এই বিষয়ে কিছুই জানি না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। খোঁজ নিয়ে দেখব।”
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওবায়দুল হক বলেন, “এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আকনজি জানান, “ঘটনার বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...