কুইন্সের ৬০ বছরের পুরনো ইউনিস্ফিয়ার গ্লোব

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ , ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের কুইন্সের করোনা পার্কে অবস্থিত সুউচ্চ ভাস্কর্য ইস্পাত নির্মিত বিশাল আকৃতির গ্লোব।অনেক দূর থেকেও যাকে দেখা যায় স্পষ্ট ভাবে।বিখ্যাত এই পার্কে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী বেড়াতে যান সেখানে।

এটি কুইন্সের অন্যতম আকর্ষণীয় আইকনিক স্থান।পার্কে বেড়াতে গিয়েছেন আর গ্লোবের সামনে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলেননি এমন দর্শনার্থী পাওয়া যাবে না।

১৯৬৪-৬৫ সালের বিশ্বমেলার (World’s Fair) সময় উন্মোচনের পর থেকে গত ৬০ বছরেরও বেশি সময় ধরে ‘ইউনিস্ফিয়ার’ (Unisphere) ফ্ল্যাশিং মিডো-করোনা পার্কের এক রাজকীয় কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে।

মন্তব্য লিখুন

আরও খবর