
মুহিব উল্লাহ’র,কুতুবদিয়াঃ চারদিক সাগরের নোনা’জলে তৈ তৈ করছে কক্সবাজার জেলার উত্তর -পশ্চিমে জেগে উঠা ৮৩,৩২মাইলের দ্বীপ উপজেলা কুতুবদিয়া,এই উপজেলার মানুষের অর্থ উপার্যনের প্রদান উৎস সাগরে মাছ ধরা,লবন চাষ ও কৃষি,উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বললে তারা জানান- মিষ্টি পানির অভাবে বোরো মৌসুমে অনাবাদি থেকে যাচ্ছে শত শত একর কৃষি জমি।
কৃষকরা বলছেন বড়ঘোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোলদার পাড়া এলাকার স্থানীয় কৃষক আকতার আহমেদ বলেন নিজেদের উদ্যোগে পানির টিউবওয়েল বসিয়ে বছরের পর বছর চাষ করলেও টিউবওয়েল গুলোর নিচ থেকে পানি শরে যাওয়ায় পানির অভাবে চাষ করা সম্ভব হচ্ছেনা শত শত একরের কৃষি জমি।
একই সমস্যা দেখা যায় ৫নং ওয়ার্ডের অনেক এলাকায় স্থানীয় কৃষক লুৎফুর রহমান জানান বাপ দাদার এই জমিতে চাষ করে সংসার চালায়, কিন্তু এখন মিষ্টি পানির অভাবে চাষ করা সম্ভব হচ্ছেনা বউ বাচ্চাদের নিয়ে খুব কষ্টে দিন যাপন করছি, সরকারি ভাবে যদি আমাদের জন্য টিউবওয়েল ব্যবস্থা করে তাহলে আমাদের এই কষ্ট কমবে আর না হয় এইভাবে আবাদি জমি গুলো অনাবাদি হয়ে পড়ে থাকবে, কষ্ট শ্বাসঃ পেলে বলেন আমরা অভাবিরা অভাবেই থাকবো কেউ আমাদের দুঃখ দেখেনা।
জমির মালিক ও বর্গাচাষিরা জানান, তাদের বোরো চাষের ইচ্ছে থাকলেও মিষ্টি পানি না থাকায় চাষাবাদ করা সম্ভব হচ্ছে না।উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব কৃষি জমিতে বেশি ফলন হয় বলেও জানান স্থানীয় কৃষকরা, মিঠা পানির সমস্যা সমাধান হলে চাষে মনোযোগ বাড়বে বলে জানান ভুক্তভোগীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন এ বিষয়ে কোন কৃষক এসে অভিযোগ করেনি তবে আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি উল্লেখিত স্থান পরিদর্শনে গিয়ে খুব দ্রুত সমস্যা সমাধানে চেষ্টা করবো।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...