• অপরাধ কুমিল্লা
  • কুমিল্লায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস এর নাম বিক্রি করে চালাচ্ছে অবৈধ ড্রেজার, কে এই আবুল

কুমিল্লায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস এর নাম বিক্রি করে চালাচ্ছে অবৈধ ড্রেজার, কে এই আবুল

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- সময়ের আবর্তন

কুমিল্লার বরুড়া উপজেলার ১৪নং লক্ষিপুর ইউনিয়নের মইশাইর গ্রামের কাসেমুল উলূম নতুন মাদ্রাসার ১৫ গজ পূর্ব পাশে এ অবৈধ ড্রেজার চালাচ্ছে আবুল হোসেন নামের এক ব্যাক্তি প্রতিবেদক আবুল হোসেন এর মুঠোফোনে ফোন দিয়ে জিজ্ঞেস করে আপনি যে ড্রেজার চালাচ্ছেন কোন অনুমতি আছে।

তিনি প্রথমে বলেন সরকার আমাকে অনুমতি দিছে, প্রতিবেদক বলেন আমাদের সরকার তো হচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তিনি উত্তরে বলেন সরকার প্রধান অনুমতি দিছে পরে আবার স্থানীয় বিএনপি নেতাদের নাম বলেন প্রতিবেদক বিএনপি’র নেতাদের সাথে যোগাযোগ করলে তারা জানান আমরা এই বিষয় কিছু জানিনা, পরে বলেন স্থানীয় সাংবাদিকদের নাম, পরিশেষে তিনি বলেন আমি ড্রেজার চালাবো আপনার যা ইচ্ছে তা করেন আমি দেখবো এ সময় অবৈধ ড্রেজার মালিক বিভিন্ন হুমকি ধমকি দিয়ে থাকেন প্রতিবেদকে।

এ দিকে ড্রেজার যে খানে চলে তার আসে পাশের বাড়িতে যারা বসবাস করে তাদের সাথে কথা বললে নাম বলতে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন এখানে যারা এ অবৈধ ড্রেজার চালাচ্ছে আমরা গরিব মানুষ তাদের বিরুদ্ধে কথা বললে এই গ্রামে বসবাস করা সম্ভব নয়, আমরা গরিব মানুষ আমাদের জন্য আইন আদালত বলতে কিছু আছে নাকি।

গরিবের টাকা নাই বিচারও নাই দয়া করে আপনারা যদি পারেন তা হলে আমাদের জন্য কিছু করেন। এখন প্রশ্ন হলো কে এই অবৈধ ড্রেজার মালিক আবুল হোসেন কি করে প্রধান উপদেষ্টার নাম বিক্রি করে ড্রেজার চালাচ্ছে সে এত ক্ষমতা পেলো কোথায় এ নিয়ে জনমনে প্রশ্ন এখন।

এ বিষয় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং কে মুঠোফোন অবগত করলে তিনি বলেন লোকেশন দেন আমি ব্যবস্থা নিচ্ছি। যদিও তিন দিন পার হয়ে গেছে নিউজ পাবলিশ হওয়া পর্যন্ত নেয়নি কোন ব্যবস্থা, তা হলে কি অবৈধ ড্রেজার মালিক আবুল হোসেন যা বলছে প্রতিবেদকে তাই সত্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নাম বিক্রি করে অবৈধ ড্রেজার চালাতে পারবে।

মন্তব্য লিখুন

আরও খবর