
সেলিম আহমেদ,বিশেষ প্রতিনিধিঃ মৌকভীবাজার কুলাউড়া উপজেলা কর্মধা ইউনিয়নের বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম আহসান উদ্দিনের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার ৬ মে ২০২৫, সকাল ১১টা ৩০ মিনিটের দিকে কর্মধা ইউনিয়নের পশ্চিম হাসিমপুর এলাকায় অধ্যক্ষের উপর এ হামলার ঘটনাটি ঘটে।
বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহসান উদ্দিন কুলাউড়া থেকে মাদ্রাসায় যাওয়ার পথে পশ্চিম হাসিমপুর এলাকায় যাওয়ার পর মৃত আব্দুল জলিলের ছেলে প্রবাসী আব্দুর নূর (৩২) তার বাড়ির সামনে হঠাৎ অধ্যক্ষ আহসান উদ্দিনের মোটরবাইক গতিরোধ করে, লোহার রড দিয়ে হামলা চালায়।
প্রাণরক্ষায় অধ্যক্ষ আহসান উদ্দিন দৌড়ে সরে গেলে তাঁর মোটর বাইকের উপর উপুর্যোপরি আঘাত করে আব্দুর নুর। অধ্যক্ষ আহসান উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাৎক্ষণিক বিষয়টি মাদ্রাসাসহ এলাকায় ছড়িয়ে পড়ে। উত্তেজিত ছাত্র-জনতা আব্দুর নূরকে আটক করে উত্তম মধ্যম দেন ও তার বাড়িতে ভাংচুর চালায়।
এদিকে কুলাউড়া থানার ওসি গোলাম আপসারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসেন এবং স্থানীয় কর্মধা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ, পাশ্ববর্তী রাউৎগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামালসহ স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলাকারী আব্দুর নূরকে আটক করা হয় ।
কুলাউড়া থানার ওসি গোলাম আপসার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। মাদ্রাসার অধ্যক্ষ আহসান উদ্দিন মামলা দায়ের করেছেন। আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
স্থানীয় কর্মধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতাকে বিষয়টির যথাযথ সুরাহা হবে আশ্বস্ত করা হয়েছে। এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...