
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং সারের সিন্ডিকেট ভাঙতে সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়ন করা প্রয়োজন বলে দাবি জানিয়েছেন বিএডিসি’র দিনাজপুর অঞ্চলের সার ডিলাররা।
আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনকালে এসব কথা বলেন বিএডিসি সার ডিলাররা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে সার ডিলাররা বলেন, কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে সার একটি গুরুত্বপূর্ণ উপকরন। যা ছাড়া ফসলের উৎপাদন বৃদ্ধি অসম্ভব। বিএডিসির বীজ ও সার ডিলাররা ফসল উৎপাদনে সহযোগী মাধ্যম হিসেবে কৃষকের দোরগড়ায় সার পৌছে দিয়ে কৃষি ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। নীতিমালা বাস্তবায়ন হলে কৃষকরা সরকারী মূল্যে সার পাবেন, তাছাড়াও থাকবেনা কোন সিন্ডিকেট।
কিন্তু বিএডিসির ডিলাররা কোনরকম ইউরিয়া ও বেসরকারীভাবে আমদানীকৃত নন ইউরিয়া সারের বরাদ্দ পায় না। যা শুধুমাত্র বিসিআইসি ডিলাররা পেয়ে থাকে। ফলে সার সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের হয়রানীর শিকার ও ন্যায্যমূল্যে সার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। সিন্ডিকেটের ফলে কৃষকরা সার পাচ্ছেন না, আবার যারা পাচ্ছেন তাদেরকে বেশি দামে সার কিনতে হচ্ছে। ফলে কৃষকদের উৎপাদিত ফসলের উৎপাদন খরচ বাড়ছে।
তারা বলেন ,বিএডিসি সার ডিলাররাও বড় ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে। বিএডিসি ডিলারদেরকে নন ইউরিয়া সারের পাশাপাশি ইউরিয়া ও আমদানীকৃত নন ইউরিয়া সার বরাদ্দের মাধ্যমে সরবরাহ হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা একই স্থান থেকে কোনরকম হয়রানী ছাড়া ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।
এসময় বক্তব্য রাখেন দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সার ডিলার আব্দুল বাতেন, সদস্য খোরশেদ আলম, সংগঠনটির ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদ চৌধুরী, হাকিমপুর উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আখতারুজ্জামান, ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি তহিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, কৃষক ফেরদৌস আলমসহ দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডিলারবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...