
মজিবুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়ায় সামাজিক সম্প্রীতি রক্ষা, দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ এবং মাদক প্রবণতা রোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) ১২ নম্বর রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রোয়াইলবাড়ি ইউপি প্রশাসক রহিমা আক্তার, পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন, রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূঁইয়া সুরুজ, সাধারণ সম্পাদক শেখ মস্তুফা কামাল বাবলু, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, স্থানীয় ব্যবসায়ী নেতা আব্দুর রহিম মঞ্জু, হেফাজতে ইসলামের নুরুল ইসলাম ফারুকী, জামাতের আমির সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম রোকন প্রমুখ।
বক্তারা তাঁদের আলোচনায় এলাকায় সামাজিক অবক্ষয়ের নানা দিক তুলে ধরেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
সভায় প্রধান অতিথি ও সভাপতি বলেন, “সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধ প্রবণতা বেড়েছে। এসব রোধে আজকের এ আয়োজন করা হয়েছে।
কারও বাড়িতে দেশীয় অস্ত্র থাকলে তা দ্রুত থানায় জমা দিন। খুব শিগগিরই যৌথবাহিনীর অভিযান চলবে এবং অস্ত্র পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন