কেন্দুয়ার সেই শিক্ষিকাকে শোকজ

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ , ৫ মে ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলেনা খাতুনে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

গতকাল মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দ্বায়িত্ব প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুস সবুর স্বাক্ষরিত এক পত্রে এ শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক ভাবে পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

এ সময় হাজিরা খাতায় স্বাক্ষর থাকা সত্ত্বেও হেলেনা খাতুন নামের এক শিক্ষিকাকে অনুপস্থিত পাওয়া যায়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ তা আমলে নেয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস সবুর জানান, বিদ্যালয়ে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করা গুরুতর অনিয়ম।

শিক্ষিকার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য লিখুন

আরও খবর