
খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ১ বছর ৩ মাসের জিআর সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানাধীন ভাঙ্গা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মুহাম্মদ ইসমাঈল হোসাইন ও এএসআই (নিঃ) তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় জিআর মামলা নং-১০৬/১৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. শহিদুল ইসলাম (২০)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিম পাড়া (ফকিরের বাড়ি) এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
এ ঘটনায় কোনো ভিকটিম বা আলামত উদ্ধারের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...