
দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি।। তিন পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত ত্রিপুরা সদস্য ও ত্রিপুরা সম্প্রদায়ের কৃতী ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি শহরের মিলনপুরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের (বিটিকেএস) কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘একতাই শক্তি, একতাই উন্নয়ন—বিভেদে পতন’ স্লোগান সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা ও নারায়ণ ত্রিপুরা; রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুপর্ন দেব বর্মন; বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য আগস্টিন ত্রিপুরা এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা।
অনুষ্ঠানে খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ত্রিপুরা সম্প্রদায়ের ঐক্য সুদৃঢ় করা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে জনগণের প্রত্যাশা পূরণ এবং সম্প্রদায়ের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের আয়োজকদের মতে, ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রগতির চেতনায় ত্রিপুরা সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্মিলিত অংশগ্রহণের ক্ষেত্র তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন