
‘যুব শক্তি, জাতির মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও কর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়ায় প্রতিষ্ঠাতার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখা এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক থৈইলাপ্রু মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সদস্য ক্যরী মগ, সদর উপজেলা শাখার সভাপতি মংখই মারমা, সাধারণ সম্পাদক থৈউ মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের সাবেক সভাপতি সুইচিং মারমা, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেমাদু মারমা এবং যুগ্ম সাধারণ সম্পাদক নিউসাই মারমা।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি চরাচাই মারমা।
সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...