
“স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ” এ স্লোগানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, “স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশীজন সভায় যে সুপারিশগুলো এসেছে, তা উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।”
সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের, ডা. জয়া চাকমা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আবদুল্লাহ, হাসপাতালের আরএমও ডাঃ রিপ্পল বাপ্পী চাকমা, উইমেন রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়ক নমিতা চাকমা, সুজন সভাপতি বেলা রানী দাশ, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি কানন আচার্য্য, জেলা নারী কার্বারী নেটওয়ার্কের সম্পাদক পূবালী ত্রিপুরা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য প্রমোদ বিকাশ ত্রিপুরা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রতিনিধি মনিষা তালুকদার, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা ও পিংকি বড়ুয়া।
সভায় স্বাগত বক্তব্য দেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সচিব ও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। সঞ্চালনা করেন সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা।
আলোচনায় বক্তারা স্বাস্থ্যসেবার জবাবদিহিতা নিশ্চিতকরণ, ন্যায্য সুযোগপ্রাপ্তি, সেবাদাতা ও সেবাগ্রহীতার সহযোগিতা বৃদ্ধি, কৃষি ও স্বাস্থ্য খাতের সমন্বয়সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...