
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খাগড়াছড়ি স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান।
গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এলাকাবাসীর কাছে একজন ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে পরিচিত।
সমীরণ দেওয়ানের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন খাগড়াছড়ি স্থানীয় সরকার পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুরুষোত্তম চাকমা।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা গফুর তালুকদার, যুবনেতা সাইফুল ইসলাম, বিদর্শী চাকমা, নারী নেত্রী পরিনীতা দেওয়ান, উক্রাচিং মারমা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন