• অপরাধ ঢাকা
  • খাস জমির মাটির অবাধে বেচা কেনা করছে স্থানীয় প্রভাবশালী 

সাটুরিয়া উপজেলা ফাজিলা বাড়ি বড়াইদ ইউনিয়নের

খাস জমির মাটির অবাধে বেচা কেনা করছে স্থানীয় প্রভাবশালী 

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ , ১৯ মার্চ ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

সাটুরিয়া উপজেলা ফাজিলা বাড়ি কাজল কুড়ি গ্রামে বড়াইদ ইউনিয়নে সরজমিনে গিয়ে দেখা গেল ফাজিলা বাড়ির গ্রামের কতিপয় ভূমি দখলকারী রাতের আধারে তিন ফসলী জমির মাটি দিনে দুপুরে এমনকি রাতের আঁধারে পুকুর বানাইয়া মাটি বিক্রি করছে।

আজ ১৯ ই মার্চ ২০২৫ সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা ফজিলা বাড়ি ,কাজল কুড়ি গ্রামে গিয়ে দেখা গেল সরকারি খাস জমি হইতে মাটি কেটে বড়াইদ ইউনিয়নের কতিপয় ভূমি দখলদাররা সরকারি খাস জমি ভোগ দখল করে তিন ফসলি
আবাদী জমির মাটি রাতের আঁধারে কেটে বিক্রি
করছে।

এই তথ্যের ভিত্তিতে সাটুরিয়া উপজেলায় কাজল কুড়ি গ্রামে , বরাইদ‌ ইউনিয়নের প্রভাবশালী গংরা অবাধে দিনে রাতে মাটি কেটে নিয়ে যাচ্ছে।তার সত্যটা সরজমিনে গিয়ে পাওয়া গেল।

সাংবাদিকরা আসবে এই তথ্য পেয়ে মাটি কাটা বন্ধ
করে তারা নিরাপদে চলে যায়। এলাকার খেটে
খাওয়া কৃষকদের জিজ্ঞাসা করলে বলেন আমরা অসহায় আমাদের জমির উপর দিয়ে টলি দিয়ে রাতে এবং দিনে মাটি কেটে নিয়ে যায়।

আমাদের জমিয় ফসল ক্ষতি হচ্ছে। ফসলি জমি উপর দিয়ে মাটি কাটা ট্রলি নেওয়া নিষেধ করলে আমাদেরকে হুমকি দেওয়া হয়।
এলাকার অসহায় কৃষকরা বলেন আমরাও খাস জমি খাচ্ছি কিন্তু মাটি বিক্রি করি না। সরকারি জায়গা খাস জমি পড়ে আছে তাই আবাদ করে খাচ্ছি।

এলাকাবাসীকে জিজ্ঞেস করলে বলেন বড়াই ইউনিয়নের কাজল কুড়ি মৌজা জমি প্রায় ১৪৮৪ ডিসেমেল খাস ভূমি আছে যা আগে নদী গর্ভে ছিল বর্তমানে আমরা ভোগ দখল করে সরকারি খাস জমি ফসল বুনে খাচ্ছি।

এলাকাবাসী সূত্রে জানা যায় প্রভাবশালী নেতা ফেরদাউস, অমর খান, রাফাজ উদ্দিন, আলমগীর গংরা এসব খাস জমির উপর আধিপত্য বিস্তার করে মাটি কেটে বিক্রি করছে।

এলাকাবাসীদের দাবি সরকার যেন এইসব মাটি কাটা
বন্ধ করে সাধারণ মানুষদের কে রক্ষা করে। এ ব্যাপারে সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সাথে যোগাযোগ করলে তিনি বলেন তদন্ত করে আমি আইনত ব্যবস্থা নেব।

মন্তব্য লিখুন

আরও খবর