
নানা আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের সার্বিক সহযোগিতায় উপজেলা ও পৌর ছাত্রদলের বর্তমান ও সাবেক ছাত্র নেতাদের মিলনমেলায় পরিণত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১লা জানুয়ারী) বিকেল ৩.৩০ মিনিটে পৌরসভার সামনে থেকে ছাত্রদলের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি পৌরসভার সামনে থেকে শুরু করে থানামোড়, হওয়া ভবন হয়ে মূল বাজার হয়ে আবার পৌরসভায় এসে শেষ হয়।
র্যালী শেষে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রবিন রায়হান জসীম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মহব্বত হোসেন এর সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি খোকসা থানা ছাত্রদল মোজাফফর উজ জামান মিন্টু।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান এর উদ্ভোদনে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবান জুবায়ের রহমান জ্যাকি।
উপজেলা বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবি দলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও অনান্য অংগ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...