গাজায় গণহত্যার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ , ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসার পূর্ণরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা।

আজ (১৭এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অধ্যক্ষ কাজী শহিদুল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভার্নিং বডির সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার।

এসময় আরোও উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ, সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী ও সিনিয়র শিক্ষক শিক্ষক দেলোয়ার হোসেন সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।

গাজায় গণহত্যার দৃশ্য দেখার পর থেকে তাঁরা স্থির থাকতে পারছেন না। একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান।

সমাবেশের পুরোটা জুড়েই প্রতিধ্বনিত হয় একটি আহ্বান- গাজা যেন বেঁচে থাকে, ফিলিস্তিন যেন স্বাধীন হয়, আর মানবতা যেন আবার জয়ী হয়।

মন্তব্য লিখুন