
মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের পল্লী সড়ক ও কালভার্ট মেরামত (LCS) কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) নিয়মিত সড়ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহিলা কর্মী নিয়োগ সম্পন্ন হয়েছে।
প্রকল্পে কাজের জন্য যাচাই-বাছাই শেষে গত সোমবার (২১ জুলাই) একটি স্বচ্ছ লটারির মাধ্যমে ৭ জন নারীকে নিয়োগ প্রদান করা হয়। এলজিইডি’র গাইডলাইন অনুযায়ী এ কর্মসূচিতে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়, যার ফলে গ্রামের অনেক নারী নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।
এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী আছহাবুর রহমান। পুরো লটারি পদ্ধতি সবার সামনে উন্মুক্তভাবে সম্পন্ন হয়, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাসুম, স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সাংবাদিক রনি, স্মার্ট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
সভায় বক্তারা বলেন, “এই ধরনের প্রকল্প শুধু রাস্তা মেরামত নয়, নারীর আর্থিক উন্নয়ন ও ক্ষমতায়নেরও একটি সুযোগ। এ নিয়োগ তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং সামাজিকভাবে সম্মানজনক অবস্থান তৈরি করবে।”
এলজিইডির এমন উদ্যোগে অতিথিদের সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...