
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২৮ সেশনের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সদস্য মোঃ আব্দুল মালিক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, দপ্তর সম্পাদক মারজানুল আজহার জুনেদ ও সদস্য মোঃ আবুল কালাম আজাদ।
ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণের সময় সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্য বজায় রেখে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন অর রশিদের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন...
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন কাসিমপুরী
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস...
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী...