
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এই মেলার কার্যক্রম শুরু হয়।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দেশব্যাপী এই ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষাদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছে, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, সাবেক এম এ মতিন এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ নয়। সরকারের ডিজিটাল উদ্যোগের ফলে নাগরিকরা এখন ঘরে বসেই ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। গোয়াইনঘাটে দালালের প্রাদুর্ভাব রুখতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য হচ্ছে, একজন মানুষও যেন ভূমি সেবা নিতে এসে হয়রানির শিকার না হন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, ডিজিটাল ল্যান্ড সিস্টেমের কারণে জালিয়াতি বা অনিয়মের সুযোগ এখন শূন্যের কোঠায়। ভূমি অফিসকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। যেকোনো প্রয়োজনে মধ্যস্বত্বভোগীদের দ্বারস্থ না হয়ে সরাসরি ভূমি অফিসে যোগাযোগের জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বিভাগের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আগত সেবাগ্রহীতাদের মাঝে ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং মেলার বুথ থেকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...