
আকাশ সাহা,ফরিদপুরঃ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ‘ওরছ পাক-ই শাহ চন্দ্রপুরি’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বাৎসরিক ওরছ সম্পন্ন হয়।
আখেরি মোনাজাতে দেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্সবন্দী মোজাদ্দেদি আল ওয়াইসি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ জোহর থেকে কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ,জিকির-আজকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ নছিহত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকেই দূর দূরান্ত থেকে জাকেরান, আশেকান ও ভক্তরা বিভিন্ন যানবাহন নিয়ে দরবার শরীফে আসেন। এছাড়া ওরছ উপলক্ষে বিভিন্ন ধরনের পন্যে নিয়ে বসেন দোকানীরা।
প্রসঙ্গত, চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্সবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত দিবস উপলক্ষে প্রতি বছর ওরছ অনুষ্ঠিত হয়ে আসছে।
অত্র অঞ্চল তথা সারা বাংলাদেশে তৎকালীন সময়ে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্সবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজান ইসলাম ধর্ম প্রচার ও প্রসারে ব্যপক ভূমিকা রাখেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...