
ধর্মীয় অধিকার অক্ষুন্ন রাখতে চেহারার বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এনআইডি করার দাবিতে জয়পুরহাটে সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা পর্দানশীল নারী সমাজ।
রোববার (০২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে তারা এ সমাবেশ করেন।
সমাবেশে পর্দানশীল নারী সমাজের পক্ষ থেকে বক্তব্য দেন, তানজিমা খাতুন, মাহমুদা ফিরদাউসী, যাহান খানম ও উম্মে সালমা।
এসময় বক্তরা বলেন, পুরিপূর্ণ পর্দা করা নারীদের সাংবিধানিক অধিকার। খোদ আমেরিকাতেও ছবি বিহীন এনআইডি আছে। তাই এনআইডিতে মুখচ্ছবি বাধ্যমুলক না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধুনিক পদ্ধতিতে এনআইডি প্রস্তুত করার দাবি জানাই ।
পরে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...