জয়পুরহাটে র‍্যাবের পৃথক অভিযানে দুই মাদক কারবারী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ , ৮ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

জয়পুরহাটে র‍্যাবের পৃথক পৃথক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টডল ট্যাবলেট ও বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দু’জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে জেলার সদর থানাধীন মাধাইনগর এলাকা থেকে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আইয়ুব আলীকে এবং আরেকটি পৃথক অভিযানে পাঁচবিবি থানাধীন উত্তর গোপালপুর এলাকা থেকে ৩৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মাদক কারবারী রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।

দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক কারবারী। তারা জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানায় মামলা রুজু হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর