
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা দেলোয়ার হোসেন (৩৫) এর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ৮ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার চৌমুহুনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে এবং সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা, দেলোয়ার হোসেন বাড়ি থেকে জয়পুরহাট শহরে যাওয়ার সময় গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌছালে পথিমধ্যে বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেল এসে তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
এই জামায়াত নেতার মৃত্যুতে তাৎক্ষণিক শোক প্রকাশ করছেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া মন্ডল।
মন্তব্য লিখুন
আরও খবর
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ