
আমিনুল ইসলাম আহাদঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরে পৃথক স্থান থেকে দুই পক্ষ এ সমাবেশের আয়োজন করে।
সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয় পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এড. এম.এ মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদস্য নূরে আলম সিদ্দিকীসহ জেলা যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন আমরা আজ এই স্বাধীনতা ভোগ করতে পারতাম না। সমাবেশ শেষে একটি র্যালী বের হয়। র্যালীটি পৌর মুক্ত মঞ্চ থেকে বের হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
অন্য দিকে সকাল ১১ টার দিকে জেলা বিএনপির কমিটির সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান হাফিজুর রহমান মোল্লা কচি, সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোকনাথ দীঘির পাড়ে গিয়ে সমাবেশ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন