
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজারঃ জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারে এ আয়োজন করা হয়।
মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা কবি অয়েকপম অঞ্জু’র সঞ্চালনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী মিরর, কানাডা এর ইডিটর ইন চীফ কবি হামোম প্রমোদ, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল. ইবুংহাল সিংহ শ্যামল, মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দের প্রতিষ্ঠাতা কবি বৃন্দারানী সিনহা ও কলাবতী শাড়ীর উদ্ভাবক রাধাবতী দেবী।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন লাইব্রেরির সাংস্কৃতিক সম্পাদক থাংজাম নিশা ও কার্যকরী সদস্য থাংজাম সানালিমা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনীল খুমন, কৈশাম ব্রজকিশোর, কন্থৌজম শিল্পি প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন থাংজাম নিশা, জ্যোতিকা, থোইবী, শানু প্রমুখ।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে উপহার দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...