• চট্রগ্রাম দেশজুড়ে
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ ও আহতদের স্মরণে ফেনী জেলা প্রশাসনের নানা কর্মসূচি 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ ও আহতদের স্মরণে ফেনী জেলা প্রশাসনের নানা কর্মসূচি 

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

হাসনাত তুহিন, ফেনী জেলা:- জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শিহাবসহ অন্যান্য শহীদ ও আহতদের স্মরণে কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি প্রদান, জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত এর মধ্যে দিয়ে কর্মসূচি সম্পূর্ণ হয়।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে ফেনীর শহীদদের কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি, আলোচনা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন রুবাইয়াত বিন করিম, ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, ফেনী জেলার (উপসচিব), উপপরিচালক স্থানীয় সরকার ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন, পিবিআই পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন আলাল,জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ,ছাত্র প্রতিনিধি ও অন্যান্য মান্যগণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগকে জাতির জন্য গৌরবের বলে উল্লেখ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহীদদের স্মরণে প্রতিবছরই এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।