
খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি সদর-মাটিরাঙ্গা উপজেলাধীন আলুটিলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৬টি পরিবার ও একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য টিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন শেষে এসব সহায়তা প্রদান করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের সম্মানিত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এনপিপি, এনডিসি, পিএসসি।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যক্তিত্ব শহিদুল ইসলাম সুমন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল (সোমবার) দুপুরে ত্রিপুরা জনগোষ্ঠীর সর্ববৃহৎ পার্বণ ‘বৈসু’ উদযাপনের দিন আকস্মিক কালবৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের আলুটিলাস্থ দেওয়ান পাড়া, চৌদ্দখর ও পুনর্বাসন গ্রামের ৪৭টি বসতঘর ও একটি স্কুল ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঝড়ের পর পরই ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা শুনে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও তার টিম।
সহায়তা প্রদান শেষে এলাকাবাসীর উদ্দেশে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, “দুঃসময়ে আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।” এরপর তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর মেরামতের জন্য টিন ও নগদ অর্থ তুলে দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন