
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঈদ-পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাসের টিকিট কাউন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার ( ৩১ মে দুপুরে উপজেলার পাগলার মুখ, তেঁতুলতলা, জোলগাঁও ও কালিবাড়ি বাজার এলাকায় স্থাপিত বিভিন্ন পরিবহনের বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পায়।
এ সময় চারটি কাউন্টারের মালিককে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ঝিনাইগাতী থানা-পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক বলেন, যাত্রীদের ভোগান্তি ও হয়রানি রোধে নিয়মিত বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।
অতিরিক্ত ভাড়া আদায় বা অন্য কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় যাত্রীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...