
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা শ্রম মণ্ডপ চত্বরে প্রবাসী বাংলাদেশি ড.জাফর ইকবালের আর্থিক সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। এতে সভাপত্বি করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা শ্রম মণ্ডপের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সুজন চন্দ্র দাস।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির।
উল্লেখ্য, এছাড়াও প্রবাসী বাংলাদেশি ড.জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক বন্যার্তদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...