
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে রিদুয়ান নামে এক ডাকাতের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ মার্চ) বিকাল আড়াইটার দিকে টেকনাফের আলীখালী পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক আলী খালী এলাকার কালা চানের ছেলে।
স্থানীয়রা জানায়,এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধযুক্ত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষকে বিষয়টি জানালে লোকজন পুলিশে খবর দেয় এবং স্থানীয়রা পাহাড়ে গিয়ে লাশ সনাক্ত করে। পরে পুলিশ এসে রিদুয়ানের লাশ উদ্ধার করে।
পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরধরে রিদুয়ানকে হত্যা করা হয়েছে। এঘটনার সঠিক বিচার দাবি করছেন রিদুয়ানের পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিদুয়ান একজন ডাকাত ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য।
তার বিরুদ্ধে হত্যা,অপহরণসহ একাধিক মামলা রয়েছে থানায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,পুলিশ লাশ উদ্ধার করেছে,সেও একজন ডাকাত। তার বিরুদ্ধে অপহরণসহ টেকনাফ থানায় ৯ টি মামলা রয়েছে বলে জানান ওসি।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...