
মোঃ বকুল হোসেন,রাজশাহী (,তানোর): রাজশাহীর তানোরে কৃষকদের পাট চাষ উদ্বুব্ধ করতে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনার আওতায় উপজেলার পাট চাষ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ২৮ এপ্রিল সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে ২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ ও তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাপ্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, উপজেলায় পাটের চাষ খুবই কম হয়।এবার প্রথম এই প্রণোদনা এসেছে। ২০ জন কৃষকদের মাঝে জনপ্রতি এক কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হবে।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান কৃষকদের উদ্দেশ্যে বলেন, যেহেতু এ উপজেলায় পাটের আবাদ কম হয়। যারা প্রণোদনা পাচ্ছেন আপনারা অবশ্যই পাটের আবাদ করবেন। এআবাদে খরচ কম লাভ বেশি হয়। আপনাদের পাটের চাষাবাদ দেখে যেন অন্য কৃষকরা পাটের আবাদ করতে আগ্রহ প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন