
বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে দুর্ঘটনাকবলিত এফবি মায়ের দোয়া ট্রলারের উদ্ধার হওয়া ১৪ জেলে পরিবারকে জরুরি খাদ্যসামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার বিকেল ৫টায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা বাজারে দুর্ঘটনাকবলিত জেলেদের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাগরে আকস্মিক দুর্যোগ ও দুর্ঘটনার কবলে পডার পর এই মৎস্যজীবীরা চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েন।
তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে দুর্গত জেলে পরিবারগুলোর মধ্যে সাময়িক স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জেলেদের পুনর্বাসন এবং তাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...