
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন জব্দ করা হয়।
জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার কানিহারী ইউনিয়নের জিলকী বটতলা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েন ওই এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে মো. হৃদয় আহমেদ (২৬) । পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত এক্সক্যাভেটর মেশিনটি জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানা পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়।
অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি দল এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সহযোগিতা করে।
এসিল্যান্ড মাহবুবুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে পরিবেশ ও নদী রক্ষা করা যায় এবং অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...